রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ল

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৫:৫৯ পিএম

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ল

ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ সুযোগ দেশের সব বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান, অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে না পারায় তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এ বাড়তি সময় দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!