প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:৩৪ পিএম
যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন।
কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে মানবিক বিবেচনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিচারক মোস্তাফিজুর রহমান এ সংক্রান্ত আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।



