রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে আটক ১১

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:১০ পিএম

টঙ্গীতে ছিনতাই ও মাদকবিরোধী  অভিযানে আটক ১১

ছবিঃ সংগৃহীত

রাজধানীর টঙ্গী এলাকায় বিশেষ অভিযানে ছিনতাই, মাদক ব্যবসা ও পরোয়ানাভুক্ত মামলার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার এক কর্মকর্তা জানান, এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার, একটি ছুরি, একটি সিএনজি অটোরিকশা এবং ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!