রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক আইন উপদেষ্টার সম্পদ অনুসন্ধানে দুদকে অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:৩২ পিএম

সাবেক আইন উপদেষ্টার সম্পদ অনুসন্ধানে দুদকে অভিযোগ

ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল-এর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবী বুধবার এ অভিযোগ করেন এবং অভিযোগটি দুদক গ্রহণ করেছে বলে জানা গেছে। অভিযোগে সাবেক আইন উপদেষ্টার পাশাপাশি তার একান্ত সচিব (পিএস) শামসুদ্দিন মাসুম-এর বিরুদ্ধেও দুর্নীতি ও সম্পদের তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সাবেক উপদেষ্টার দায়িত্বকালে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়নি। এতে ঘুষের মাধ্যমে বদলি-বাণিজ্য হয়েছে এবং প্রতিশ্রুত অর্থ পরিশোধ না হওয়ায় কিছু বদলির আদেশ স্থগিত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া, তৎকালীন পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এসব লেনদেন পরিচালিত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই প্রায় ১০০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে—এমন তথ্যও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, সাবেক আইন উপদেষ্টা ও তার পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যেই উঠেছে। পাশাপাশি বদলি-বাণিজ্যের বাইরে অনুরোধ ও নির্দেশের মাধ্যমেও সীমাহীন দুর্নীতির অভিযোগ করা হয়েছে।

দুদককে বিষয়টি বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!