রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুইজনের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:৫৮ পিএম

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুইজনের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

ফাইল ছবি

মুরাদনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদক সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) মুরাদনগর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সারোয়ার রাব্বীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের অপরাধে মোঃ কাউসার (৩৮), পিতা: মৃত আবদুর রশিদ, মাতা: রাশিদা বেগম, গ্রাম: ভূবনঘর, এবং রাজু রবি দাস গোপী (৩৮), পিতা: কালা চাঁন রবি দাস, মাতা: মনি রানী দাস, গ্রাম: রহিমপুর, কোম্পানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার দেখানো হয়।

পরে মোবাইল কোর্ট মামলা নম্বর ০২/২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!